শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: [২] প্রথম অনুশীলন ম্যাচে দুর্দান্ত পারফরম করে ওমান একাদশের বিরুদ্ধে ৬০ রানে জয় পেয়েছিলো বাংলাদেশ একাদশ। আজ দ্বিতীয় অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করছে লাল-সবুজের দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত ৮টায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ একাদশ।

[৩] পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এই ম্যাচে বিশ্রামে রয়েছেন। দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, রিয়াদের চোট নিয়ে খুব বেশি দু:শ্চিন্তা নেই। রিয়াদের হালকা পিঠের ব্যাথা আছে। মূল খেলা শুরু হলে খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একের পর এক ম্যাচ আছে। যে কারণে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ওকে হয়তো বুধবারের ম্যাচেও বিশ্রাম দেওয়া হবে।

[৪] এর আগে ওমানে চারদিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ওমান ‘এ’ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেননি মাহমুদউল্লাহ। ওই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। ম্যাচটিতে বাংলাদেশ জয় পায় ৬০ রানে। এদিকে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন দলের সঙ্গে। আবুধাবিতে দলের প্রথম দিনের অনুশীলনেও ছিলেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়