শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৬:২৬ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসবে না ইয়াস: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানলেও বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালের কন্ঠ

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই। এটি ভারতের ওড়িশার ওপর দিয়ে বয়ে যাচ্ছে । ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলবর্তী মোট ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। রাজ্যের বালাসোরের কাছে ধামরায় ঘণ্টায় ১৩০-১৪০ কিমি বেগে আছড়ে পড়তে শুরু করেছে এটি। আগামী ৩ ঘণ্টা ধরে চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলবর্তী এলাকার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর ১২টা নাগাদ ধামরার উত্তর ও বালাসোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ অতিক্রম করেছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম শুরু করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়