শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিম আফ্রিকার ৩০টি পাখির ঠাঁই হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

শাহীন খন্দকার: [২] বাংলাদেশ বন বিভাগ সাফারি পার্ক কর্তৃপক্ষকে পাখিগুলো দিয়েছে। সেনেগাল থেকে আনা দুই প্রজাতের এসব পাখী গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উন্মুক্ত করা হয়েছে। সোমবার রাতে পাখিগুলো আনার পর সেগুলোকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

[৩] সাফারি পার্ক কর্তৃপক্ষ আরো জানান, সম্প্রতি ঢাকার একটি প্রতিষ্ঠান বিভিন্ন জাতের ২ হাজারের বেশি পাখি আমদানি করে। এর মধ্যে ৫৮টি পাখির অনাপত্তি সনদ না থাকায় বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো আটকে দেয়। কাস্টমসের তত্ত্বাবধানে থাকার সময় প্রচণ্ড গরম ও প্রতিকূল পরিবেশের কারণে প্রায় অর্ধেক সংখ্যক পাখি মারা যায়।

[৪] সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, 'পার্কে মোট ৩৫টি পাখি আনা হয়েছিল। এর মধ্যে ৫টি মারা গেছে। বাকিগুলো সুস্থ আছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, আশ্রয় পাওয়া পাখিগুলো ওয়েস্টার্ন প্লেইনটেইন ইটার ও গ্রিন ক্রিস্টেড টুরাকো জাতের। এগুলো ২ থেকে ৩টি ডিম পাড়ে। এদের লেজ কমপক্ষে ৫০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এই প্রজাতির পাখিগুলো বিশেষ করে ডুমুর, বীজ এবং অন্যান্য উদ্ভিজ্জ খাবার খেয়ে থাকে।

[৫] পশ্চিম আফ্রিকায় এরা খুব পরিচিত। গ্রিন ক্রিস্টেড টুরাকোর গায়ের রঙ উজ্জ্বল সবুজ ও নীল। চোখের চারপাশ লাল ও সাদা বর্ণে মোড়ানো। একটি বড় টুরাকো ৪০ থেকে ৪৩ সেন্টিমিটার লম্বা হয়। ওজন হয় ২২৫ থেকে ২৯০ গ্রামের মধ্যে। এগুলো রেইন ফরেস্টে বসবাস করতে পছন্দ করে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ