শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম (৭৬) নামের অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় গত মাসে গ্রেপ্তার হয়েছিলেন।

[৩] মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম।

[৪] এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত বদিউল আলম সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের নুরু মিয়ার ছেলে।

[৫] জেল সুপার প্রণি ভূষণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বর বদিউল আলমকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ। ওইদিন বিকেলে উনাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে বয়স্ক হাজীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। কারাগারে আনার পর থেকে তিনি ওই ওয়ার্ডে ছিলেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন তিনি। পরে কারাগার হাসপাতালের ২ নং ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

[৬] জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম জানান, মৃত হাজতির লাশ ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়