শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৪৯ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই খুদে ভক্তের কান্না, সই করা বল উপহার দিলেন মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক : [২] একটা দলকে সমর্থন করা মানে তার সঙ্গে আবেগও জড়িয়ে যায়। মহেন্দ্র সিং ধোনির ভক্তের তালিকায় রয়েছে আট থেকে আশি বছরের মানুষ। আর মাহির জন্যই অনেকে চেন্নাই দলটাকে এতটা সমর্থন করে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছে দুই খুদে ভক্তর কান্না। চেন্নাইয়ের টানটান শেষ ওভারে জয়ের পর, আবেগ ধরে রাখতে না পেরে অঝোর ধারায় কেঁদে চলে দুই খুদে। আর ম্যাচের শেষে মাহির সই করা বল উপহার হিসেবে পায় ওই দুই ভক্ত।

[৩] ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা ওই দুই খুদের কান্না নিজের চোখে না দেখলেও, ম্যাচের শেষে ওই ঘটনা জানতে পারার পরই নিজের সই করা বল গ্যালারিতে থাকা দুই খুদের উদ্দেশ্যে ছুড়ে দেন এমএসডি। দীর্ঘদিন পর আবার ফিনিশার ধোনির কামব্যাক। মাহিভক্তদের আবেগ সামলানোটা সত্যিকার অর্থেই রীতিমতো কঠিন হয়ে পড়েছিল রবি রাতে।

[৪] ফাইনালে পৌঁছে যাওয়ার পরই গ্যালারিতে থাকা কান্নারত দুই খুদের দিকে ক্যামেরা ঘুরে যায়। দেখা যায় সম্ভবত তাদের মা দু’জনকে সামলাচ্ছেন। এই কান্না যে খুশির কান্না। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়