শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে অপহরণের ঘটনায় গ্রেফতার-১

তৌহিদুর রহমান : [২] জেলা শহরের এক কিশোরী (১৭) কে অপহরণের ঘটনা ঘটে। সোমবার সকালে কিশোরীর মা বাদী হয়ে সদর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। ইতিমর্ধ্যে মামলার আসামী কাউসার মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] মামলা সূত্রে জানা যায়, অপহরণ হওয়া ওই কিশোরীর পরিবার জেলা শহরে বসবাস করে। স্কুলে যাওয়া আসার সময় দীর্ঘদিন ধরে কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন মৈন্দ গ্রামের ধন মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)। কিন্তু ওই কিশোরী প্রস্তাবে রাজি হননি।

[৪] করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। সম্প্রতি স্কুল খুললে আবারও জসিম ওই কিশোরীকে উত্ত্যক্ত করতে থাকেন। গত ৯ ই অক্টোবর দুপুরে ওই কিশোরী বাড়ি থেকে বের হওয়ার পর এক যুবক তার পিছু নেন। কিছুদূর যাওয়ার পর তার গতিরোধ করে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যান। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরে ঘটনার দিন রাতেই ঔই কিশোরীকে ছেড়ে দেন।

[৫] এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় কিশোরীর মা শাহীনুর আক্তার বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় অপহরণ মামলা দায়ের করে। এজহারভুক্ত এক আসামী কাউসারকে ইতিমর্ধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য আমাদের সর্ব্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়