শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দোলনের পূর্বে মামলা নিয়ে চিন্তিত নয় বিএনপি, রাজনীতিকভাবে মোকাবিলা করবে

শিমুল মাহমুদ: [২] ১৫ বছর ক্ষমতার বাহিরে থাকা বিএনপি। সরকার হটাতে কখনো শান্তিপূর্ন কখনো আবার সহিংস কর্মসূচি পালন করেছে। এসব সহিংসাতার অভিযোগে দরটির নেতাকর্মীদের নামে একের পর এক মামলা হয়েছে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে এবার আবারো আন্দোলনের কথা বলছে দলটির নেতারা। আর রাষ্ট্রপক্ষ পুরনো সকল মামলা নিস্পত্তির উদোগ নিয়েছে।

[৩] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ৩৭ টি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদন্ড। একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ ৪ মামলায় দন্ডপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২৯ টি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৮৫ টি মামলার ২৫ টির অভিযোগপত্র দেয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, মির্জা আব্বাস, গয়েশ^র চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিরুদ্ধে ৪০ টি করে মামলা। সেলিমা রহমান, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আমি খসরু মাহমুদের বিরুদ্ধে ২০ করে মামলা রয়েছে।

[৪] ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ৫০ টি, বরকত উল্লাহ বুলু ৯০টি, আবদুল আওয়াল মিন্টু ২০ টি করে মামলা রয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামে ৮০ টি, মেয়াজ্জেম হোসেন আলালে নামে ১২০ টি।

[৫] সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ছাত্রদলের অনেকের নামে ২০০ টির বেশি মামলা আছে। আমাদের কেউ আন্দোলন করে, কেউ ঘরে থেকে মামলার আসামী হয়েছে। শুধুমাত্র বিএনপি করলেই হলো। এখন এই মামলা নিয়ে বিএনপি আর খুুব একটা ভয় পায় না। আর এসব মামলার ভবিষ্যত ভালো নয়। যেহেতু এসব মামলা রাজনীতিকভাবে হয়ে সুতরায় বিএনপি রাজনীতিকভাবে মোকাবিলা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়