শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রখ্যাত অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন

মিনহাজুল আবেদীন: [২] সোমবার (১১ অক্টোবর) বিকাল ৪টার দিকে বেইলি রোডের নিজ বাসায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) তিনি। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। ডিবিসি টিভি

[৩] অভিনেতা শহীদ আলমগীর বলেন, ‘তিনি সুস্থই ছিলেন। দুপুরের খাবার শেষে হেলান দিয়ে বসেন। ওই অবস্থায়ই মারা যান। বিশেষ কোনো কারণ জানা যায়নি।’ বাংলা নিউজ ২৪

[৪] তিনি আরও বলেন, তিনি বর্তমানে মরদেহের সঙ্গেই আছেন। রাজধানীর সেগুনবাগিচায় কোয়ান্টাম সেন্টারে তার শেষ গোসল করানো হচ্ছে। এরপর মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে। তবে কোথায় দাফন হবে, কখন জানাজা হবে, এসব এখনো চূড়ান্ত করা হয়নি। ঢাকা পোস্ট

[৫] উল্লেখ্য, দেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র ড. ইনামুল হক। ফেনীতে জন্মগ্রহণ করা এই ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক ও অধ্যাপক পদে উন্নীত হন।

[৬] ড. ইনামুল হকের অভিনয় জীবন শুরু হয় মুক্তিযুদ্ধের সময়। জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য নাটকের পথ বেছে নেন তিনি। একাত্তরে ঢাকার বিভিন্ন স্থানে ট্রাকে ঘুরে ঘুরে পথনাটক করেছেন। পরবর্তীতে তিনি টিভি নাটক, সিনেমা এবং ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেন। দেশ রূপান্তর

[৭] ২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়