শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী জেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের মাধ্য‌মে ৩ লক্ষ টাকা জ‌রিমানা 

ইউসুফ মিয়া: রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নির্দেশনায় ১০ অক্টোবর র‌বিবার বিকাল ৩টা থেকে শুরু ক‌রে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন মোবাইল কোর্ট পরিচালিত করা হ‌য়ে‌ছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহর নেতৃ‌ত্বে এসময় পদ্মা নদীর রাজবাড়ী সদর উপ‌জেলার চন্দনী ইউ‌নিয়‌নের চর জৌকুড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাজবাড়ী পৌরসভার ১নং ওয়া‌র্ডের মৃত আবুল হোসেনর ছে‌লে রাজবাড়ীকে রাজবাড়ীকে মোঃ ফারুখ হোসেনকে বালুমহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ তিন লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

একই সাথে ড্রেজার অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়। আইনশৃঙ্খলায় দায়ি‌ত্বে ছি‌লেন রাজবাড়ী সদর থানার
এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের একটি টিম।

রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহর ব‌লেন জনস্বার্থে এ অভিযান অব‍্যহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়