শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৩১ডিসেম্বর পর্যন্ত অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কাতার

মাজহারুল ইসলাম: [২] আর তাই অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এমন সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। এ সুযোগ শুরু হয়েছে ১০অক্টোবর থেকে। সময় টিভি

[৩] ২০ বছরের বেশি সময় পর অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটি। এ কারণে সুযোগটিকে পুরাপুরি কাজে লাগাতে চান বাংলাদেশিরা।

[৪] বৈধ হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করে কাতার সরকার ঘোষিত সার্ভিস সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টারগুলো হলো, উম্ম সালাল সার্ভিস সেন্টার, উম্মে সুনাইম সার্ভিস সেন্টার, মেসাইমার সার্ভিস সেন্টার, আল ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।

[৫] ঘোষিত সময়ের মধ্যে বৈধ না হলে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়