শিরোনাম
◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব? 

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:৩৪ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্নেহাশীষ রায়: উপাসনা করার জন্য ধর্মভীরু মানুষ মুক্তহস্তে দান করেন

স্নেহাশীষ রায়: কলাবাগানে এবার পূজা করার অনুমতি দেয়নি সিটি করপোরেশান। প্রতিবাদী পোস্ট দেখলাম ফেসবুকে। একজন কমেন্টে লিখেছেন, প্রতি বছর পুজোতে খরচ হয় কোটি টাকা। সে টাকার অর্ধেক জমিয়ে তো স্থায়ী স্থাপনাই করা যায় ধানমন্ডিতে। তিনি বড়াই করে বলেছেন, স্বামীবাগে ইসকন মন্দির তৈরি করা সম্ভব হয়েছে শতকোটি টাকায়। হিন্দুদের দুর্গা পূজায় এতো খরচ। কিন্তু মা দুর্গা প্রতি বছর কখনো ঘোটকে, কখনো নৌকায় কৈলাস থেকে কষ্ট করে, বাচ্চা-কাচ্চা নিয়ে আসেন। পুজোর কিছু খরচ বাঁচিয়ে, মায়ের জন্য একটা রোলস রয়েসই তো কিনে দিতে পারেন, সার্বজনীন পূজা কমিটি। কিছু সময়ের জন্য কৌতুক সরিয়ে রাখি। আমরা জগন্নাথ হলে সরস্বতী পূজা করতাম। বাজেট ছিলো হাজার ত্রিশেক। কোটি টাকার কড়চা শুনে ঘাবড়ে গেছি। এতো টাকা চাঁদা ওঠে কীভাবে? আর এতো টাকা, মাত্র চারদিনে ফুরিয়েই বা যায় কীভাবে? ধর্মের এই জিনিসটি আমাকে খুব বিস্মিত করে।

উপাসনা করার জন্য, ধর্মভীরু মানুষ মুক্তহস্তে দান করেন। কিন্তু রাস্তায় পীড়িত মানুষ পড়ে থাকলেও কেউ ফিরেও তাকায় না। ধর্মগুলোর সবচেয়ে বড় ব্যর্থতা হলো এগুলো একটা কাঠামোগত শিক্ষা দিতে সক্ষম হয়েছে। কিন্তু কাঠামোর ভেতর যে প্রাণ প্রতিষ্ঠা করা জরুরি ছিলো, কিছু স্পোরাডিক উদাহরণ ছাড়া সেই প্রাণ প্রায় অনুপস্থিত। আমি এক ইহুদি রেবাইকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা তো মুসলিমদের মতোই এক ও অদ্বিতীয় ঈশ্বরের উপাসনা করো। তাহলে প্রার্থনার আলাদা উপাসনালয় কেন? তিনি স্পষ্ট করে বলেছিলেন, কীভাবে প্রার্থনা করতে হবে, কীভাবে জীবন চালাতে হবে, কী খেতে হবে, সবকিছুই পবিত্র গ্রন্থে পরিষ্কার লেখা আছে। এর বাইরে যা ঘটে তাই বিচ্যুতি। যেন কাঠামোর বাইরে গিয়ে, স্বাধীনভাবে ভাবার কোনো সুযোগ নেই। ঠিক একারণেই ধর্মে অজস্র নীতিকথা লেখা থাকলেও তা প্রায় অধিকাংশ ক্ষেত্রেই বড় ধরনের ভÐামিতে পর্যবসিত হয়েছে এবং কাঠামোগত ধর্ম এমন এক নাজুক কল্পিত বাস্তবতার পৃথিবী তৈরি করেছে যে, এর বিচ্যুতি ঘটতে দেখলে কেউ কেউ শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হতেও কুণ্ঠিত হন না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়