শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলায় রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন চাইবেন পরীমনি

মাসুদ আলম : [২] পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন, রোববার পরীমনির মামলার হাজিরার দিন ধার্য রয়েছে। এ জন্য পরীমনি আদালতে হাজিরা দেবেন। আদালত তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরীমনিকে জামিন দিয়েছিলেন। এখন তো এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাই পরীমনির জামিন চেয়ে আবেদন করা হবে।

[৩] গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

[৪] গত ৩১ আগস্ট ঢাকা মহানগর আদালত পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

[৫] গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসা থেকে মাদকসহ তাকে আটক করে র‌্যাব। এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়