শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর দৌলতদিয়াতে যৌনকর্মীর গলা কাটা লাশ উদ্ধার

সোহেল মিয়া: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ঋতু আক্তার (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঋতু সুজন খন্দকারের বাড়িতে বসবাস করত। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।

[৩] শনিবার ( ৯অক্টোবর) সকালে পুলিশ ঋতুর লাশ দৌলতদিয়া যৌনপল্লী থেকে উদ্ধার করে।

[৪] জানা যায়, শনিবার সকালে ঋতু আক্তারের শয়নকক্ষ থেকে রক্ত গড়িয়ে বাইরে চলে আসে। এসময় স্থানীয়রা তার ঘরে গিয়ে মেঝোতে গলাকাটা মৃতদেহ পরে থাকতে দেখে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে তার লাশ উদ্ধার করে।

[৫] নিহত ঋতু আক্তারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী জানায়, কথিত সাংবাদিক সুজন খন্দকারের বাড়িওয়ালী হিসেবে তার মা ওই বাড়িতে থাকত। গত রাতে সে প্রতিদিনের মতো পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিল। সকল ৮টার দিকে তাকে স্থানীয়রা ডেকে বলে তার মাকে হত্যা করা হয়েছে। তার মায়ের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল বলে তার জানা নেই।

[৬] স্থানীয় একাধিক যৌনকর্মী জানায়, ঘটনার রাতেও ঋতুর ঘরে বাড়িওয়ালা সুজন খন্দকার এসেছিলো। পরে সুজন কখন ঘর থেকে বের হয়েছে কেউ তা খেয়াল করেনি। শনিবার ভোর রাতের দিকে অজ্ঞত দুর্বৃত্তরা ঋতুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

[৭] গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।

  • সর্বশেষ