শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৯:৫৬ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ক্যাম্পে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।

[৩] বৃহস্পতিবার বিকেলে হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন,হ্নীলা ইউপি শালবাগান ক্যাপের ব্লক-সি/৬,এফসিএন২৬২৭২৮ বাসিন্দা মোঃ খলিলের ছেলে সৈয়দ নুর (২৮) একই ক্যাম্পের এফসিএন ৪০২০১৯ বাসিন্দা মৃত বদি আলমের ছেলে জাহাঙ্গীর(২২), চাকমারকুল ২১ ক্যাম্পের ব্লক সি/১, ঘর ১৬ বাসিন্দা মৃত নুর আহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (৩২), নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের ব্লক-জি/১, এফসিএন ২৫৯২৮৩ বাসিন্দা মোঃ জকরিয়ার ছেলে মোঃ সাকের (২৭) একই ক্যাম্পের এফসিএন১৮৮৮০৪ বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।

[৫] এপিবিএন পুলিশের দাবী :আটককৃত রোহিঙ্গারা ডাকাত। শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয়।পরে জিজ্ঞেসাবাদে জানা যায়,তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল স্বীকার করে এবং তাদের আরোও ১২ জন সহযোগী ডাকাতের নাম ঠিকানা জানায়।

[৬] এসময় ধৃতদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন সাইজের ছয়টি রামদা ও কিরিচ উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,আটককৃত ৫জনসহ ১৭ রোহিঙ্গার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়