শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

জাকারিয়া জোসেফ: [২] সুনামগঞ্জের দিরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে কালনী নদীতে গোসলে নেমে সুমাইয়া আক্তার (৯) নামের এক নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] শুক্রবার (৮ অক্টোবর) সকালের দিকে ডুবে যাওয়া স্থানেই তার মরদেহ ভেসে উঠে। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। মৃত উদ্ধার হওয়া শিশু সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

[৪] এর আগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে সুমাইয়া নানার বাড়ির পাশে কালনী নদীতে গোসল করতে যান। তার সঙ্গে ছোট-ছোট মেয়েরা গোসলে যান। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি সুমাইয়া। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি।

[৫] সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারের দীর্ঘ চেষ্টা চালায়। তবে নদীর গভীরতা বেশি ও রাত হয়ে যাওয়ায় শিশুটিকে উদ্ধার করতে তারা ব্যর্থ হয়ে ফিরে যান।

[৬] জানা গেছে, গত বুধবার শিশুটি তার চাচা-চাচির সঙ্গে উপজেলার টুক দিরাই গ্রামের তার নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে শিশুটি নানার বাড়ির পাশে কালনী নদীতে ছোট- ছোট মেয়ের সাথে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেননি সুমাইয়া। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

[৭] করিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম শিশু সুমাইয়ার ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ