শিরোনাম
◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টেন ক্রিকেটে আফ্রিদি-ডু প্লেসিদের দলে সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : [২] আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরকে সামনে রেখে ৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নিয়ে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

[৩] টি-টেনের এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। প্লেয়ার্স ড্রাফট থেকে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দলের হয়ে দশ ওভারের এই টুর্নামেন্ট মাতাবেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের পর মাঠে গড়াবে আবু ধাবি টি-টেন লিগ। আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।

[৪] বাংলা টাইগার্স দল : ফাফ ডু প্লেসিস (আইকন), শহীদ আফ্রিদি, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ আমির, বেনি হাওয়েল, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, ইসুরু উদানা, কাইস আহমেদ, চিরাগ সুরি, জেমস ফকনার, অ্যাডাম লিথ, উইল জ্যাকস, উইল স্মেড, হাসান খালিদ ও সাবির রাও। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়