শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান শান্তনু: ধর্মীয় উৎসবে সংখ্যাগুরু মুসলমানদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর চর্চা ক্রমেই কমছে

হাসান শান্তনু : সনাতন, খ্রিস্ট, বৌদ্ধ বা অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে সংখ্যাগুরু মুসলমানদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর চর্চা ক্রমেই কমছে। এভাবে চলতে থাকলে বছর কয়েক পর তাদের শুভেচ্ছা জানানো অসাম্প্রদায়িক মানুষের সংখ্যা খুব ছোট অংকে নেমে আসতে পারে। কারণ, এ দেশ একাত্তরের চেতনায় আর ধর্মনিরপেক্ষ হয়ে ওঠবে না। সমাজ, সামাজিক রীতিনীতিকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক চর্চা সামাজিক রীতি, ব্যক্তির চিন্তাবোধে অজস্র বছর ধরে প্রভাব বিস্তার করে আসছে। অসাম্প্রদায়িক রাজনৈতিক অবস্থান থেকে দেশের রাজনীতি, প্রশাসন, সমাজের বিভিন্ন অংশ দূরে সরে যাচ্ছে। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত ধর্মনিরপেক্ষ দল এখন আর নেই। একদল ‘গরম মুসলমানদের মুখপাত্র’, অন্যদল ‘নরম মুসলমানদের’।

কয়েকটা বামদলের নেতার কাজকারবার ধর্মপন্থি সংগঠনের নেতাদের কর্মকাণ্ড থেকে আলাদা করা যায় না। পুুঁজিবাদের নষ্ট রাজনীতির দাপটে অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী বামদলগুলোর সাংগঠনিক কার্যক্রম কোণঠাসা। স্বাধীনতার পর নব্বইয়ের দশকের প্রজন্মের মধ্যে অসাম্প্রদায়িকতার যে বোধ রাজনীতি, রাষ্ট্র, প্রশাসন, গণমাধ্যম, প্রগতিশীল কবি-লেখকেরা জাগাতে পেরেছিলেন, শূন্য দশকেও (২০০০ সাল শুরুর পর) যা অব্যাহত ছিলো, এরপরের দশকে তা সম্ভব হয়নি। এখনকার প্রজন্মের একটা বড় অংশ ধর্মের নামে ধর্মান্ধতার চর্চা করে আসছে। অথচ তারা শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া। মঙ্গলবার্তা আসুক সব জীবনে, সুখ, সমৃদ্ধি, শান্তি প্রাপ্তি হোক সবার। শুভ মহালয়া। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়