শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ড!

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় নাকের রেকর্ডটি তার। গত ১০ বছরে কেউই তার এই রেকর্ড টপকাতে পারেননি। সাড়ে তিন ইঞ্চি দৈর্ঘ্যের নাক নিয়ে এক দশক ধরে গিনেস বুক রেকর্ডে নিজের অবস্থান ধরে রেখেছেন তুরস্কের মেহমেট ইজিরেক। যুগান্তর

গিনেস বুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জানিয়েছেন, ২০১০ সালে ৩ দশমিক ৪৬ ইঞ্চি নাক নিয়ে রেকর্ড করেন মেহমেট। এখন পর্যন্ত ৭১ বছর বয়সী মেহমেটের নাকের নাগাল বিশ্বের আর কেউ পায়নি। লম্বা নাকের শীর্ষস্থানটি ধরে রেখেছেন তিনি।

ওই পোস্টে গিনেস বুক কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালের এই দিনে তুরস্কের মেহমেট ইজিরেক আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের রেকর্ড করেন।

তবে জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা নাকের রেকর্ড মেহমেটের হলেও কিন্তু বিশ্বের দীর্ঘতম নাকের খেতাব অবশ্য একজন ইংরেজের কপালেই জুটেছে।

গিনেস বুক কর্তৃপক্ষের মতে, আঠারো শতকে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের টমাস ওয়েডার্স ছিলেন বিশ্বের সবচেয়ে বড় নাকের অধিকারী। তার নাকের দৈর্ঘ্য ছিল সাড়ে সাত ইঞ্চি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়