শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেদে বেশে ইয়াবা পাচার করতেন তারা!

সুজন কৈরী: [২] ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের পলাশপুরের ঢাকা-মাওয়া হাইওয়ে রোড এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে অভিনব কায়দায় ভাসমান বেদে দলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০। তাদের কাছ থেকে ১৯ হাজার ২৭৫পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

[৩] আটকরা হলেন- আকাশ, সবুজ মাল, কালা মানিক, সাইফুল ইসলাম, হেদায়েতুল্লাহ ও সবুজ। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়।

[৪] র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেদে ছদ্মবেশে মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচার করছে বলে তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় এক দল বেদে ছদ্মবেশধারীদের দেখতে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটকিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের কাছে থাকা রান্না করার টিনের চুলার ভেতরে নিচের অংশ কেটে তার ভেতরে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৫] তারা একটি মাদক ব্যবসায়ী চক্র। ভাসমান বেদে দলের ছদ্মবেশ ধারণ করে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তারা কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত আসার ক্ষেত্রে মহাসড়ক ব্যবহার না করে বিকল্প হিসেব গ্রামের ভেতরের রাস্তা দিয়ে বিভিন্ন ইজিবাইক, সিএনজি ও টেম্পো ব্যবহার করে পথ পাড়ি দিতেন।

[৬] দ্বিতীয় ধাপে তারা সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় মুন্সিগঞ্জ হয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকায় প্রবেশ করতেন। মানুষের সন্দেহ দূর করতে তারা পথে চুড়ি, চুল বাঁধার ফিতা, শিশুদের কোমরের ঘণ্টা, চেইন, সেফটিপিন ও বাতের ব্যথা দূর করার রাবার রিংসহ বিভিন্ন মনিহারি দ্রব্য বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়