শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর মিলিটারি ডেন্টাল সেন্টার যশোর এবং মিলিটারি ডেন্টাল সেন্টার জাহানাবাদ এর পতাকা উত্তোলন

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ডেন্টাল সেন্টার যশোর এবং মিলিটারি ডেন্টাল সেন্টার জাহানাবাদ এর পতাকা উত্তোলন অনুষ্ঠান বৃহস্পতিবার (০৭ অক্টোবর) যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। আইএসপিআর

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। প্যারেড স্কয়্যারে পৌঁছালে প্রধান অতিথিকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং আর্মি ডেন্টাল কোরের একটি চৌকষ দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া আনুষ্ঠানিকভাবে মিলিটারি ডেন্টাল সেন্টার যশোর এবং মিলিটারি ডেন্টাল সেন্টার জাহানাবাদ এর পতাকা উত্তোলন করেন।

[৪] পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্বরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে যার একক নেতৃত্বে সূচিত হয়েছিলো আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। একই সঙ্গে তিনি স্বরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীসকল বীর মুক্তিযোদ্ধাদের। তিনি দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টার’কে প্রস্তুত থাকার পাশাপাশি পেশাদারিত্বে ঈপ্সিত মান অর্জনের মাধ্যমে উন্নতমানের দন্ত চিকিৎসা সেবা প্রদানের আহবান জানান।

[৫] মহান স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐকান্তিক ইচ্ছায় এবং প্রত্যক্ষ দিক নির্দেশনায় ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে ০৪ জন ডেন্টাল সার্জনের সমনয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো মিলিটারি ডেন্টাল সেন্টার, যশোর এবং মিলিটারি ডেন্টাল সেন্টার জাহানাবাদ এর পতাকা উত্তোলন অনুষ্ঠান।

[৬] অনুষ্ঠানে ঊর্ধতন সেনাকর্মকর্তাগণ ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়