শিরোনাম
◈ বিদেশি মসলার বিকল্প তৈরিতে এগোচ্ছে বাংলাদেশ, গবেষণায় বড় সাফল্য ◈ বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কাছে হার‌লো ৫ গো‌লে ◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেস ক্লাবের সন্ধানী চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২শ’ জনকে চিকিৎসা সেবা প্রদান

মিনহাজুল আবেদীন: [২] জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) ক্লাবের প্রায় ২শ’ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহায়তায় এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে মরনোত্তর চক্ষুদানেরও অঙ্গীকার করা হয়।

[৩] চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন চিকিৎসা সেবা প্রদানের জন্য সন্ধানীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ধানীর সহযোগিতার ফলে ক্লাবের সদস্যরা বিশেষ উপকৃত হয়েছে।

[৪] স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপ-কমিটির আহ্বায়ক বখতিয়ার রানার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সন্ধানী চক্ষুদান সমিতির পক্ষ থেকে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবে সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।অনুষ্ঠানে অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, প্রেস ক্লাবে এ ক্যাম্প পরিচালনা করতে পেরে সন্ধানী সম্মানিতবোধ করছে। তিনি ভবিষ্যতেও প্রেস ক্লাবে তাদের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

[৫] সন্ধানী চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মালিক ইফতেখার সিদ্দীক-এর নেতৃত্বে ৯ সদস্যের চিকিৎসা টিম এ চক্ষু ক্যাম্প পরিচালনা করেন। চক্ষু বেঁচে থাক চোখের আলোয় এই শ্লোগান সম্বলিত একটি লিফলেটও সেবাগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ