শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাকামীর ভক্তদের হৃদয়ে বাজছে শেষ মুহুর্তের ঘণ্টা

লিহান লিমা:[২] ‘কাফকা অন দ্য শো’ প্রকাশিত হওয়ার পর ২০০৭ সাল থেকে জাপানি লেখক হারুকি মুরাকামীর নোবেল পাওয়ার গুঞ্জন চলছে। তবে একুশ শতকের অন্যতম জনপ্রিয় এই লেখক এখনো এর স্বাদ পান নি। মুরাকামীর জন্য ভক্তরা প্রার্থনা করলেও বাজিকরদের পছন্দের তালিকায় নেই তিনি।

[৩]নিউইয়র্ক টাইমস ছয় জন লেখকের নাম দিয়েছে। একজন ফরাসি লেখক অ্যানি এরনাক্স। ১৯৭০ সাল থেকে গর্ভপাতসহ নিজের জীবনের ব্যাকসেলার লিখে যাচ্ছেন তিনি।

[৪]সর্বশেষ কৃষ্ণাঙ্গ নারী হিসেবে নোবেল জিতেছেন টনি মরিসন। এই বছর গুয়াডেরুটের ঔপন্যাসিক মেরিস কন্ডে এবং জ্যামাইকা কিনকেইড তালিকায় রয়েছেন।

[৫]বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি অভিনীত হয়েছে জন ফসের নাটক। তাই ব্রডওয়ে দিয়ে নরওয়েজিয়ান এই নাট্যকার বাজিমাত করতে পারেন। অ্যাংলো স্যাক্সন থিয়েটার সমালোচক এবং ভক্তরা তার নাটক দেখে প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়েন।

[৬] পূর্ব ইউরোপীয় সাহিত্যিকরা সবসময়ই বিচারকদের সুনজরে থেকে আসছেন। সাবেক যুগোস্লাভিয়ায় জন্ম নেয়া দুবরাভকা উদ্রেসিক নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তিনি ইউরোপের জাতীয়তাবাদ সম্পর্কে প্রায়ই মন্তব্য করে করেন। আমেরিকান জীবন নিয়ে লিখেছেন ২৪১ পৃষ্ঠার ‘হ্যাভ অ্যা নাইস ডে।’

[৭]১৯৭০ সালে আত্ম-নির্বাসিত হওয়া সোমালি আমেরিকান নুরুদ্দিন ফারাহের নাম কয়েক বছর ধরেই ঘোরাঘুরি করছে। তার উপন্যাস ‘ম্যাপ’ এ ঔপনৈবেশিক পরবর্তীকালে তাদের দেশের সংগ্রাম এবং প্রবাসীদের নিয়ে লেখা হয়েছে। তিনি হতে পারে এক দশকের মধ্যে প্রথম আফ্রিকান বিজয়ী।

[৮]হরর সাহিত্যের মাস্টার খ্যাত স্টিফেন কিং কে নোবেল তালিকায় রাখতে অনেকেই বয়সের কথা ভাবতে পারেন। তবে সালমান রুশদি, মার্টিন অ্যামিস এবং মিলান কুন্ডেরারা পঞ্চাশেই নোবেল ঝুলিতে পুরেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়