শিরোনাম
◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে বিকাশ প্রতারক চ‌ক্রের নারীসহ গ্রেপ্তার ৯

মো.ইউসুফ মিয়া : [২] রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের বি‌শেষ অভিযানে বিকাশ প্রতারক চ‌ক্রের নারীসহ ৯জনকে গ্রেফতার করেছে বা‌লিয়াকা‌ন্দি থানা পু‌লিশ। গ্রেফতারকৃত আসামী‌দের‌কে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৩] থানা সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, এস,আই মাজহারুল ইসলাম, এস,আই ফায়জুর, এস,আই মতিন, এ,এস,আই রাজীব বড়ুয়া, এ,এস,আই ইলিয়াছ, এ,এস,আই শহিদুল ইসলাম, এ,এস,আই নাসিমা সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার রাতে অভিযান পরিচালনা করে।

[৪] অভিযানে বিকাশের মাধ্যমে প্রতারনা করে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার মামলায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের সদর আলী শেখের ছেলে বিকাশ প্রতারক চক্রের সদস্য সুজন শেখ এবং পরোয়ানাভুক্ত আসামী উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল মালেক, আমিরুল ইসলাম, খলিলুর রহমানের ছেলে মশিউর রহমান, রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম, ছেলে পাপ্পু মন্ডল, আমিরুল ইসলামের ছেলে সবুজ মন্ডল, নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বাবু মন্ডলের ছেলে আবু মন্ডল ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমির মোল্যার ছেলে সজিব মোল্যাকে গ্রেফতার করা হয়।

[৫] বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের সদস্যসহ ৯জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী‌দের‌কে আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়