শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাচির পরকিয়ার প্রতিবাদ করাই শিক্ষার্থীর হাত কেটে নিলো বখাটে

রুবেল মজুমদার: [২] কুমিল্লার মুরাদনগরে চাচির পরকিয়ার প্রতিবাদ করায় রামদা দিয়ে এসএসসি পরিক্ষার্থীর ডান হাত কেটে নিয়েছে তার চাচাতো ভাইয়া। এসময় ছেলের পাশাপাশি বাবাকেও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়।

[৩] আহতরা হলেন, উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদি গ্রামের মৃত মতি মোল্লার ছেলে মানিক মোল্লা (৪২) ও তার ছেলে জাহাপুর কে.কে উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী জিহাদ মোল্লা (১৬)। বুধবার বিকেলে উপজেলার জাহারপুর ইউনিয়নের বল্লভদি গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে প্রবাসি আক্তার মোল্লার স্ত্রী মরিয়ম বেগমের মোবাইল ফোনে কথা বলা নিয়ে ছোট ভাই মানিক মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। তার কিছুদিন পরে পরকিয়ার অপবাদ দিয়ে আক্তার মোল্লার স্ত্রীর ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

[৫] তারই জের ধরে বুধবার বিকেলে মানিক মোল্লার সাথে তার ভাতিজা সোহাগ ও জাহিদ হাসানের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আক্তার মোল্লার ছেলে জাহিদ রামদা দিয়ে মানিক মোল্লার মাথায় কুপ দেয়। পরে আবারো কুপদিতে গেলে বাবাকে বাঁচাতে হাত পেতে দেয় এসএসসি পরিক্ষার্থী জিহাদ। জাহিদের রামদায়ের কুপে ঘটনাস্থলেই জিহাদের ডান হাতের কব্জি আলাদা হয়ে যায়।

[৬] পরে স্থানীয়রা বাবা-ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৭] এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানার পর সাথে সাথে ফোর্স পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়