শিরোনাম
◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে ৫ অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

কল্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ, অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন আইনের ১০ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] বুধবার (৬ অক্টোবর) দুপুরে সরল ইউনিয়নের দক্ষিণ সরল ২ নং ওয়ার্ডের হাজিরখীল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার নুর মোহাম্মাদ (৩৮) মৃত হাজী শামশুল ইসলামের ছেলে।

[৫] এ‌দি‌কে বুধবার দুপু‌রে সাদা পোষাক ধারী লোক নুর মোহাম্মদ‌কে তু‌লে নি‌লে স্ত্রী কমরুন্নাহার বেগম সহ প‌রিবা‌রের সদস‌্যরা চি‌ন্তিত ছি‌লেন।

[৬] বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা সরল ইউনিয়নের দক্ষিণ সরল এলাকায় অবস্থানের খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালায়। এসময় ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান এবং ১টি কাটা রাইফেল’সহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।

[৭] প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রমের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঁশখালী ও নড়াইল এর লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণাসহ ১০টি মামলা রয়েছে।

[৮] এদিকে তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে র‌্যাব সূত্রে জানা যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়