শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ: বিশ্বব্যাংক

মহসীন কবির: [২] অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোয় বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি অর্থবছরে তাদের আগের প্রাক্কলনের চেয়ে ১ দশমিক ৩ শতাংশ পয়েন্ট বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক । সময় টিভি

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) 'শিফটিং গিয়ারস: ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট প্রোজেক্ট' শিরোনামের দক্ষিণ এশিয়ার সর্বশেষ অর্থনৈতিক হালহকিকতের ওপর বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত জুনে বিশ্বব্যাংকের আপডেটে এ প্রাক্কলন ছিল চলতি অর্থবছরে ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।

[৪] বিশ্বব্যাংক বলেছে, রপ্তানি খাতের পুনরুদ্ধার আর ভোগব্যয় বৃদ্ধির কারণে  আগের হিসাবের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে। সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়া সম্পর্ক বিশ্বব্যাংক বলেছে, বৈশ্বিক চাহিদা ঘুরে দাঁড়ানো আর কোভিড-১৯ এর সাম্প্রতিক ঢেউ মোকাবিলায় দেশগুলোর নিয়ন্ত্রণমূলক উদ্যোগ অর্থনীতিতে কম প্রভাব ফেলতে সহায়তা করেছে। ডিবিসি টিভি

[৫] তবে তারা আরও বলেছে, পুনরুদ্ধার এখনও ভঙ্গুর ও অসমান। দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশ এখনও করোনা মহামারির আগের অবস্থা থেকে অনেক পিছনে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়