শিরোনাম
◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের রাজনীতিবিদরা যদি মনে করেন চিরদিনই তাঁরা অপ্রাপ্তবয়স্ক ‘নাবালক’, তখন তত্ত্বাবধায়ক সরকার হতে পারে : ড. সৈয়দ আনোয়ার হোসেন

ভূঁইয়া আশিক : [২] এই ইতিহাসবিদ আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন অযৌক্তিক মনে হয় এজন্য যে, ‘তত্ত্বাবধায়ক’ লাগে অপ্রাপ্ত নাবালকদের জন্য।

[৩] নির্বাচন কমিশন নিয়ে বিএনপি বা অন্য কোনো পক্ষই সঠিক কথা বলছে না। প্রধানমন্ত্রী বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। সার্চ কমিটি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব সুখকর নয়।

[৪] সার্চ কমিটি সংবিধানের কোথাও লেখা নেই। ১১৮-র ১ ধারা অনুযায়ী আইন করতে হবে।

[৫] ভারতের মতো স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। এ সম্পর্কে আওয়ামী লীগ, বিএনপি, অন্য বিরোধী দলের কেউ বলে না।

[৬] রাজনীতিতে বিএনপি আর গুরুত্বপূর্ণ কোনো ফ্যাক্টর নয়। দলটির কোনো নেতা নেই, গণমাধ্যমই তাদের অস্থিত্ব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়