শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় অবৈধ দোকানপাট ও কাঁচাবাজার উচ্ছেদ করতে সিটি কর্পোরেশনের অভিযান

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় সড়কের দু’পাশে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

[৩] বুধবার সন্ধার পরে ডিএসসিসির নির্বাহি ম্যাজিস্ট্রেট মো.মনিরুজ্জামেনর নেতৃত্বে ৬৮ নম্বর ওয়ার্ডের হাজীনগর এলাকায় ডিএনডি খালের ওপর পাকা ব্রীজ ও ইসলাম প্লাজা মার্কেট সংলগ্নে এ অভিযানর পরিচালনা করা হয়। এ সময় ব্রীজের সঙ্গে ঝুলন্ত অবৈধ দোকানপাট ও সড়কের দু’পাশে অবস্থিত কাঁচাবাজারের শতাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।

[৪] উচ্ছেদ অভিযানে নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে কতিপয় অসাধু চক্র সড়কের দু’পাশ ও খালের ওপর অবস্থিত ব্রীজের দু’পাশে অবৈধ দোকানপাট ও অস্থায়ী কাঁচাবাজার বসিয়ে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এখানে প্রতিদদিন লাখো মানুষের চলাচল থাকা সত্বেও অবৈধ দখলদারেরা মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করে আসছিল।

[৫] তাছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডে ইজারাভিত্তিক সারুলিয়া বাজার কাঁচাবাজার রয়েছে। তাই কোনভাবেই এখানে সড়কের পাশে বা সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবেনা। আর এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়