শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার এমডির কক্ষে ৩টি বিষধর সাপ

নিউজ ডেস্ক: রাজধানীর প্রাণকেন্দ্র ও জনবহুল এলাকা হিসেবে পরিচিত কারওয়ানবাজার। আর এই কারওয়ানবাজার অবস্থিত ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়। এ কার্যালয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, সদ্যবিদায়ী ডিএমডি এডমিন আবুল কাশেম (বর্তমানে পদ শূন্য) ও সচিব শারমিন হকের কক্ষ থেকে তিনটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। আরটিভি

জানা গেছে, ঢাকা ওয়াসার প্রধান কার্যালয় থেকে গত কয়েক দিনে তিনটি বিষধর সাপ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ধারের পর সাপগুলোকে মেরে ফেলা হয়েছে।

নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুসজ্জিত ও সুরক্ষিত এই ভবনে কিভাবে বিষধর সাপগুলো ঢুকেছে তা নিয়ে সুষ্পষ্টভাবে কেউ কিছু বলছেন না। তবে অনেকে মনে করছেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিষয়ে কিছু কর্মকর্তা-কর্মচারী অনেক দিন ধরেই ক্ষুব্ধ। তাদেরকেই সন্দেহ করছে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, ঢাকা ওয়াসা ভবন সুসজ্জিত ও সুরক্ষিত হওয়ার পরেও কারা সাপ ছাড়ল বা সাপ কিভাবে এসেছে, এ ব্যাপারে কিছু বুঝতে পারছি না। স্বাভাবিকভাবেও ঘটতে পারে।

ভবন থেকে তিনটি বিষধর সাপ উদ্ধারের বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান’কে কয়েক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়