শিরোনাম
◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে আইস বোঝাই বাইকসহ মাদক কারবারী আটক

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান নিয়ে পালানোর সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া করে মোটর সাইকেলসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

[৩] ৬ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ১১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বার্থক এই অভিযানের বর্ণনা দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি)। এসময় উপাধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল),অপস্ অফিসার মেজর রুবায়েত উপস্থিত ছিলেন।

[৪] এসময় বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গত ৫অক্টোবর রাত সাড়ে ৯টারদিকে মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল টেকনাফ সদরের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় প্রধান সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণ ধরে একজন সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখতে পেয়ে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। সে মোটর সাইকেল ফেলে পালিয়ে জনৈক ব্যক্তির ৩য়তলা বাসায় অবস্থান নেয়। বিজিবি জওয়ানেরা টেকনাফ মধ্যম গোদারবিলের হোছেন আলীর পুত্র মোঃ আব্দুল মজিদ (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। উক্ত স্থান হতে ১টি মোটর সাইকেল এবং সাড়ে ৭ কোটি টাকা মূল্যমানের দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

[৫] তিনি আরো জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও মোটর সাইকেলসহ ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ