শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনে জিতে আবারো বিসিবিতে পাপন, দুর্জয় ও সুজন

রাহুল রাজ: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন প্রত্যাশিতভাবেই জয়ী হয়েছেন। আগের পরিচালনা পর্ষদ থেকে নির্বাচিত হয়েছেন বেশিরভাগই। হেরে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

[৩] মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। এরপর বেসরকারিভাবে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সরকারিভাবে ফলাফল জানানো হবে বৃহস্পতিবার (৭ অক্টোবর)।

[৪] নির্বাচনে অংশ নিয়ে জিতে বোর্ডে এসেছেন নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন সিরাজ (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি) ও সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব)।

[৫] রাজশাহী বিভাগ থেকে নির্বাচনে দাঁড়িয়ে পাবনার সাইফুল আলম স্বপন চৌধুরীর কাছে হেরে গেছেন খালেদ মাসুদ। ঢাকা বিভাগে তানভীর আহমেদ ও নাঈমুর রহমান দুর্জয়ের প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেও নির্বাচনের আগ মুহুর্তে তারা প্রার্থীতা স্থগিত করেন। ব্যালটে তাদের নাম থাকলেও জিতেছেন তানভীর ও দুর্জয়ই। পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ক্যাটাগরি তিনে বিসিবি পরিচালক পদে নির্বাচিত হয়েছে খালেদ মাহমুদ সুজন। তিনি হারিয়েছেন নাজমুল আবেদীন ফাহিমকে।

[৬] বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলোর (বরিশাল বিভাগ)। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস আবারও পরিচালক হয়েছেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়