শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ঘুমের পুত্রবধূকে ধর্ষণ, জামিনে এসে হত্যার চেষ্টা

রুবেল মজুমদার : [২] নগরীর বিষ্ণুপুর এলাকায় ঘুমের ঔষধ খাইয়ে বুদ্ধি প্রতিবন্ধি ছেলে স্ত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত শ^শুর জামিনে এসে পুত্রবধুকে পুনরায় হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ভূক্তভোগি নারী কুমিল্লা কোতয়ালী মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছে।

[৩] জানা যায়, নগরীর এক নং ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে বাচ্চু মিয়া রুমি (৪৫) ২০১৯ সালের জানুয়ারী মাসে তাঁর বুদ্ধি প্রতিবন্ধি ছেলে নূরুল ইসলামের সাথে নগরীর ১৮ নং ওয়ার্ডের হযরতপাড়া এলাকার একটি মেয়ের সাথে বিবাহ দেয়।

[৪] নূরুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় পুত্রবধুর উপর কু-নজর পরে বাচ্চু মিয়ার। বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয় পুত্রবধুকে। পরে কৌশলে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে অচেতন করে ধর্ষন করে শ^শুর বাচ্চু মিয়া। একাধিকবার এ ঘটনা ঘটার পর পুত্রবধু বিষয়টি বুঝতে পেরে তাঁর শ^াশুড়িকে জানায়।

[৫] শ^শুরের হাত থেকে বাঁচতে স্বামীকে নিয়ে অন্যত্র হাউজিং এস্টেট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে সে। গত বছরের ২০ অক্টোবর রাত ১০ টায় বাচ্চু মিয়া ভাড়া বাড়ীতে প্রবেশ করে পুনরায় পুত্রবধুকে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষিতার চিৎকারে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাচ্চু মিয়াকে আটক করে।

[৬] এ ঘটনায় ভূক্তভোগী নারী কুমিল্লা আদালতে সরকারি খরচে আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে আদালতে অভিযোগ দায়ের করে। আদালত বিষটি আমলে নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশকে এফ.এ.আর দায়ের করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে পুলিশ আসামী বাচ্চু মিয়াকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

[৭] সম্প্রতি সময়ে বাচ্চু মিয়া জামিনে বের হয়ে মামলাটি তুলে নেয়ার জন্য লোক মাধ্যমে হুমকী-ধমকি প্রদান করতে থাকে।

[৮] গত শনিবার বিকেলে ভুক্তভোগী নারী হাউজিং এস্টেট এর গোল মার্কেট এলাকায় বাজার করতে গেলে বাচ্চু মিয়া তাঁর উপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় রক্ষা পায় ওই নারী।

[৯] এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ওই নারী কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে। যাহার নং ২৩১।

[১০] ভূক্তভোগী ওই নারী জানান, বাচ্চু মিয়া ও তার সহযোগীরা তাকে হত্যার জন্য ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধমকি দিয়ে আসছে। সে নীরাপত্তাহীনতায় ভূগছে।

[১১] বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তাহমিনা বেগম জানান, ভূক্তভোগি ওই নারী একেবারে অসচ্ছল, তাই সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। আসামী জামিনে গিয়ে বাদীকে হত্যার চেষ্টা চালিয়েছে। আমরা আদালতের কাছে আসামীর জামিন বাতিলের আবেদন করবো।

[১২] এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, মামলাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জসীট (পুলিশ রিপোর্ট) আদালতে প্রেরণ করা হয়েছে। ভূক্তভোগি নারীর অভিযোগের প্রেক্ষিতে সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

  • সর্বশেষ