শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোহামেডানের মাসুদুজ্জামান

নিউজ ডেস্ক : বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পরিষদ নির্বাচন। আগের দিন মঙ্গলবার নিজেকে সরিয়ে নিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাউন্সিলর মাসুদুজ্জামান। আরটিভি

‘ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট ক্লাবস’ ক্যাটাগরি -২ থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। সরে দাঁড়ানোর আগে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে নির্বাচনের একদিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি বাংলাদেশের ক্রিকেটের কল্যাণে বিসিবির সাথে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদুজ্জামান জানান, পরিচালক না হলেও ক্রিকেটের উন্নয়নে বোর্ডের সঙ্গে কাজ করতে তার কোনো অসুবিধা হবে না। তিনি আরো জানিয়েছেন কোনো অভিযোগ বা চাপের কারণে নয়; তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত।

তিনি মনে করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে যারা বোর্ড পরিচালক হতে চলেছেন তাঁদের প্রত্যেকেই যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনের মাধ্যমে বর্তমান সভাপতি জনাব নাজমুল হাসান পাপন পুনরায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হবেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক উন্নয়নের ধারা আরো বেগবান হবে। তাঁর অভিজ্ঞতার হাত ধরে বিশ্ব ক্রিকেটের সাথে তাল মিলিয়ে আরো বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।

নতুন পরিচালনা পরিষদকে আগাম অভিনন্দন জানিয়ে তিনি সব ধরণের সহযোগিতার মাধ্যমে সর্বদা বোর্ডের পাশে থাকার এবং সাধ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

নির্বাচনে প্রচরণাকালে তিনি কাউন্সিলারদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরে দাঁড়ানোর জন্য মাসুদুজ্জামান তাদের কাছে দুঃখও প্রকাশ করেছেন।

  • সর্বশেষ