শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: নিজের ভালো না বুঝলে মন্ত্রণালয় বা ই-কমার্স কোম্পানি বুঝবে না

আশরাফুল আলম খোকন: লোভ পাপ ডেকে আনে। আর ওই লোভের পাপে লাভবান হচ্ছে কিছু ই-কমার্স। মানুষের লোভের সুযোগই নিচ্ছে তারা। তারা সবাই খারাপ তা বলা যাবে না। পয়সা দিয়ে যা কিনতে হয় এবং দামি জিনিস যখন কেউ একপ্রকার ফ্রি দেয় তখন হুমড়ি না খেয়ে একটু চিন্তা করুন। নিশ্চয় বাপের সম্পদ বিক্রি করে কিংবা নিজের সম্পদ ধ্বংস করে কেউ আপনাকে ফ্রি কিছু দেবে না। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। লোভী না হয়ে একটু চিন্তা করলেই সেই উদ্দেশ্যের ঘাপলাটা খুঁজে পাবেন।

প্রথমে হয়তো কিছু অল্পসংখ্যক মানুষ লাভবান হবে। স্বল্প সংখ্যক মানুষকে লাভবান করে এই ভর্তুকিটা তারা দেয়ই আপনাকে লোভী বানাতে। অনেক সংখ্যক যখন ওই লোভে পড়ে টাকা ইনভেস্টমেন্ট করে তখনই জালিয়াত ই-কমার্সগুলোর আসল ভেলকিবাজি শুরু হয়। সুতরাং নিজের লোভকে সংবরণ করুন। তাহলে আর হায় হায় করতে হবে না। নিজের ভালো নিজে না বুঝলে কোনো মন্ত্রণালয় কিংবা ই-কমার্স কোম্পানি বুঝবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়