শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

হাসান তাকী : [২] মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিভাবে নিহতের পরিচয় জানা যায়নি। ডিবিসি

[৩] জানা যায়, রাত ৯টার দিকে প্রিন্স হোটেলের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পথচারীরা প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় রাত পৌনে ১১টার দিকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রাকিব ও হৃদয় জানান, প্রিন্স হোটেলের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই তরুণ। তখন আশেপাশের লোকজন সবাই বলছিলেন, ঘটনার সময় তিনি বাইসাইকেল চালিয়ে প্রিন্স হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন তাকে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

[৫] ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই যুবককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

[৬] তিনি আরও জানান, নিহতের পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি এটিএম কার্ড, পেনড্রাইভ ও কিছু টাকা পাওয়া ছিল। কিন্তু তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়