শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ অক্টোবর থেকে ঢাবিতে সব বর্ষের ক্লাস ও পরীক্ষা শুরু

মিনহাজুল আবেদীন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার (০৫ অক্টোবর) আবাসিক হল খোলা হলেও ১০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) শিক্ষার্থীদের জন্যও হলগুলো খুলে দেয়া হবে। ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে৷

[৩] সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়৷ মঙ্গলবার সকাল আটটা থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে৷

[৪] প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বলেন, 'প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের ১০ অক্টোবর থেকে হলে তোলা হবে৷ ১৬ অক্টোবর থেকে সব বিভাগ-ইনস্টিটিউটের সব বর্ষের শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) শুরু হবে৷ সেশনজট অবসানের জন্য পাঁচ দিনের পরিবর্তে এখন থেকে ছয় দিন কার্য দিবস থাকবে৷ শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে৷ এছাড়া প্রতিদিনই শ্রেণি কার্যক্রম চলবে৷

[৫] বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব এ কে এম গোলাম রব্বানী বলেন, ১০ অক্টোবর সকাল আটটা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়া হবে৷

  • সর্বশেষ