শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জনবল বৃদ্ধি ও শূন্যপদে জরুরি ভিত্তিতে নিয়োগের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে সুপারিশ করা হয়েছে।

[৩] মঙ্গলবার কমিটির সভাপতি মো. মুজিবুল হক এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান প্রমুখ বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে কমিটির সদস্য মো. শাজাহান খান এর নামে মিথ্যা তথ্য প্রদানকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

[৫] বৈঠকে গাজীপুরে সরকারের খাস জমিতে শ্রমিকদের আবাসন তৈরিতে খাসজমি না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জমি ক্রয় সাপেক্ষে আবাসন তৈরির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

[৬] বৈঠকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এআইজিগণের কর্মরত স্থানের তালিকাসহ সিনিয়রিটির তালিকা এবং সকল স্তরে ফিডার পদে পদোন্নতিযোগ্য কর্মকর্তা ও কর্মচারীদের হালনাগাদ তালিকা আগামী সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করে।

[৭] এছাড়া, চা মালিক প্রতিনিধি এবং চা শ্রমিক প্রতিনিধিকে পরবর্তী সংসদীয় স্থায়ী কমিটির সভায় আমন্ত্রণ জানানোর জন্য কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়