শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকবাজারে দেশি বিদেশি ব্র্যান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ গ্রেপ্তার এক

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি ব্র্যান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম- মনির হোসেন। তার কাছ থেকে নকল জনসন অ্যান্ড জনসনের বেবি লোশন, বেবি পাউডার ও বেবি শ্যাম্পু জব্দ করা হয়।

[৩] গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, চকবাজারের হাজী বালু রোডের একটি বাসার ৩য় তলার ভাড়াটিয়া অবৈধ কারখানায় খুলে ভেজাল শিশু প্রসাধনী পাউডার, লোশন ও শ্যাম্পু তৈরি করছে বলে তথ্য পাওয়া যায়। ওই তথ্যে সোমবার অভিযান ওই বাসায় চালানো হয়। এ সময় নকল শিশু প্রসাধনীসহ মনিরকে গ্রেপ্তার করা হয়।

[৪] এসি ফজলুর রহমান বলেন, চক্রটি কিছুদিন ধরে এসব নকল শিশু প্রসাধনী তৈরির পর বাজারজাত করছিলো। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

[৫] অভিযানে নকল জনসন অ্যান্ড জনসনের বেবি লোশন ১ হাজার ৮০ পিস, বেবি পাউডার ৪৩২ পিস, বেবি শ্যাম্পু ৬০০পিস ও একটি স্টিলের হলার সংবলিত ভেজাল প্রসাধনী তৈরির লোহার মেশিন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চকবাজার থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ