শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপনার কাছে অনেক কিছু শিখতে চাই: মাশরাফীর জন্মদিনে মিরাজ

নিজস্ব প্রতিবেদক: [২] অভিষেকটা টেস্ট ফরম্যাটে মুশফিকুর রহিমের অধীনে হলেও, মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সেরা একটা সময়কালে; যার কান্ডারি ছিলেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাশরাফীর অধিনায়কত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৮ এশিয়া কাপ, ২০১৯ বিশ্বকাপসহ আরো অনেক সিরিজ খেলেছেন মিরাজ, হয়েছেন কতো কতো গৌরবের সাক্ষী। মাশরাফীর জন্য মিরাজের শ্রদ্ধার জায়গাটাও বিভিন্ন সাক্ষাৎকার বা কথোপকথনে বেশ ভালোমতই ফুটে ওঠে।

[৩] ৫ অক্টোবর, মাশরাফীর জন্মদিন। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেননি মিরাজ। অফিশিয়াল ফেসবুক ফ্যানপেইজ থেকে প্রিয় ‘ভাই’য়ের সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে মিরাজ লিখেছেন, শুভ জন্মদিন মাশরাফী বিন মোর্ত্তজা ভাই। আমরা আপনার কাছে অনেক শিখেছি এবং সামনে আরো অনেককিছু শিখতে চাই। আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরণ করুন। ফেসবুক থেকে। সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়