শিরোনাম
◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডকে বিশ্বকাপের জন্য উপকৃত করছে আইপিএল: টাইমাল মিলস

স্পোর্টস ডেস্ক : [২] আরব আমিরাতে আর মাত্র দিন দশেক বাদেই পর্দা উঠতে চলেছে বিশ্বকাপ টি-টোয়েন্টির এবারের আসরের। তবে এর বেশ আগেই আইপিএল খেলার সুবাদে দেশটির মাটিতে নিয়মিত খেলছে ইংল্যান্ডের বিশ্বকাপে স্কোয়াডে থাকা অর্ধেকের বেশি খেলোয়াড়। তাই আসন্ন সেই বিশ্বকাপের প্রস্তুতিতে আইপিএল অনেকটাই সাহায্য করবে ইংল্যান্ডকে, এমনটাই মনে করেন দেশটির বিশ্বকাপে স্কোয়াডে থাকা পেসার টাইমাল মিলস।

[৩] তিনি বলেন, আমাদের সুবিধাগুলোর মধ্যে একটি হলো এই মুহূর্তে আমাদের দলের অর্ধেক খেলোয়াড় আইপিএল খেলছে। আমি নিশ্চিত যে, তারা একগুচ্ছ তথ্য নিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে এবং আমরা যখন একত্রিত হবো, তখন তা আমাদের ভালোভাবে প্রস্তুত নিতে সাহায্য করবে।

[৪] আগামী ২৩ অক্টোবর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ম্যাচ দিয়েই এবারের আসরে যাত্রা শুরু করবে ওয়ানডে ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়