শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ৯ ফার্মেসীকে ৬২ হাজার টাকা জরিমানা

জুলফিকার আমীন: [২] পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৯ টি ওষুধের দোকান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

[৩] সোমবার বিকেলে পৌর শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচলনা করেন।

[৪] জরিমানা করা দোকানগুলো হলো পৌর শহরের সূচনা মেডিকেল হল ৫ হাজার টাকা, সীমান্ত মেডিকেল হল ১৫ হাজার টাকা, জনসেবা ফার্মেসী ৩ হাজার টাকা, মাহাবুব ফার্মেসি ১৩ হাজার টাকা, মেসার্স ইফতি ঈশান মেডিকেল হল ৫ হাজার টাকা, আহম্মেদ ড্রাগস হাউজ ৫ হাজার টাকা, সোনারগাঁও মেডিকেল হল ১০ হাজার টাকা, মা মেডিকেল হল ১ হাজার টাকা ও হাওলাদার ফার্মেসী ৫ হাজার টাকা।

[৫] ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে। ৯ টি ওষুধের দোকান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ