শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাপনের শ্বশুর হাসেম আলী মারা গেছেন, বোর্ডের শোকবার্তা

নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বিয়াই ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাসেম আলী (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সালমান এফ রহমান মরহুমের স্মৃতিচারণ করে বলেন, হাসেম আলী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন দুঃসময়ের সাথী ও পরীক্ষিত নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়