শিরোনাম
◈ নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, শাহজালালে এআই ক্যামেরা ও রাতভর পুলিশ টহল জোরদার ◈ প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ, ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল জালিয়াতি: এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ ◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১০:০৪ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১০:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবা উদ্ধার: আটক ২

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবা ১০৫ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

[৩] সোমবার সকালে উপজেলার নতুন পল্লান পাড়া,নাইট্যং পাড়া থেকে বিয়ার ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন,শেরপুর জেলার নকলা উপজেলার কান্দা পাড়া কৈয়াকুড়ি এলাকার মো. আছিম উদ্দিনের ছেলে রফিজ উদ্দিন (৫৩)ও সদর ইউপি নতুন পল্লান পাড়ার ফরিদ আলমের ছেলে মামুন রশিদ(২৩)।

[৫] সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে এসআই সজীব,এসআই সানাউল,এএসআই নাজিরের নেতৃত্বে পৌরসভার নাইট্যং পাড়া এস আলম টিকেট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে লুকানো অবস্থায়১০হাজার পিস ইয়াবাসহ এক বৃদ্ধকে আটক করতে সক্ষম হয়।উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০লাখ টাকা।এছাড়া অপর দিকে একই দিন সকালে সদর ইউনিয়নের নতুনপল্লান পাড়ায় মামুন রশিদের বসত বাড়িতে বিদেশি বিয়ার বিক্রির উদ্দেশ্য মজুদ রেখেছে।এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযানে যায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রশিদকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে বসত বাড়ির পেছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বস্তার ভেতর থেকে১০৫ক্যান বিদেশি বিয়ার পাওয়া যায়।

[৬] তিনি আরো জানান,উদ্ধারকৃত বিয়ার ও ইয়াবাসহ আটকদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ