শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে আবার এসেছে সিনোফার্মের ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা

স্বপন দেব: [২] মৌলভীবাজারে চীনের সিনোফার্ম কোম্পানির তৈরী কোভিড-১৯ প্রতিষেধক ৮০ হাজার ডোজ ভ্যাকসিন সোমবার ৪ অক্টোবর জেলার সিভিল সার্জন পক্ষে গ্রহন করেন মেডিকেল অফিসার ডা. মো. রবিউস সানি।

[৩] সোমবার সকালে ইপিআই ভবনে ভ্যাকসিন গ্রহনের সময় উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপার শাহ আলম এবং সহকারি স্টোর কিপার (ইপিআই) প্রশান্ত কর্মকার, ইপিআই টেকনিশিয়ান (রাজনগর) প্রবাল দাস প্রমুখ। এসব ভ্যাকসিন মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার স্থায়ী সেন্টারে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।

[৪] জেলার সিভিল সার্জন দপ্তর থেকে জানানো হয়েছে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকা গ্রহীতাগণ নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়েছে। টিকা সংক্রান্ত যেকোন তথ্যের জন্যে স্ব স্ব নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করার নির্দেশনা দেয়া হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়