শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৬টি কারণে ছেলেরা সিঙ্গেল থাকতে পছন্দ করে

ডেস্ক নিউজ: যারা বিবাহিত, তারা মনে করেন, ‘একাই ভাল ছিলাম’। আবার যারা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন, তারা মনের মতো সঙ্গীর খোঁজ করছেন প্রতিনিয়ত। আবর অনেকেই মনে করেন, সম্পর্কে জড়িয়ে পড়লে বোধহয় জীবন তার স্বাভাবিক ছন্দ বা স্বাধীনতা হারাবে! এমনই বেশ কিছু যুক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা একা থাকতে পছন্দ করে। তবে সবার একা থাকার কারণ এক নয়।

মার্কিন অধ্যাপক, মনোবিজ্ঞানী লিসা ফায়ারস্টোন জানান, সোশ্যাল মিডিয়ায় সমীক্ষা চালিয়ে ২০ হাজারেরও বেশি ‘সিঙ্গেল’ পুরুষের মতামত সংগ্রহ করে যে উত্তরগুলো পাওয়া যায় সেগুলোকে ৪৩টি বিভাগে ভাগ করা হয়। এ উত্তরগুলো বিশ্লেষণ করে মনোবিজ্ঞানীরা মোট ছয়টি কারণ জানতে পারেন। ‘ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয় এ কারণগুলো।

ছেলেদের একা থাকতে চাওয়ার পেছনে ৬টি প্রধান কারণ হলো:

ছেলেদের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে মূলত আত্মবিশ্বাসের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই তারা একা থাকতে চায়।

অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা খুব বেশি মাথা ঘামাতে চান না।

অনেকে তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে কারণ হিসেবে দেখিয়েছেন এবং তারা যে মহিলাদের আর বিশ্বাস করতে পারেন না, সেটাও বলেছেন।

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৬৬০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উত্তর ছিল-তারা দেখতে ভাল নয় বলে একা থাকতে চান।

অনেকে বলেছেন, সম্পর্ক গড়তে তাদের কোনো ইচ্ছেই নেই।

গুরুত্বপূর্ণ কারণ হিসেবে অনেকেই দেখিয়েছেন ফ্লার্ট করাকে। অনেক পুরুষই নাকি ‘ফ্লার্ট’ করতে পারেন না। তারা খুবই লাজুক। তাই মেয়েদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে জড়তা অনুভব করেন। এজন্য তারা একা থাকতে পছন্দ করেন। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়