শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি শাহাদাত

মো.ইউসুফ মিয়া : [২] রাজবাড়ী সদর থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন।রাজবাড়ী জেলার ম‌ধ্যে টানা তৃতীয়বারের মতোন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

[৩] আজ রোববার পুলিশ লাইন ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠানে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জেলার সদর থানার শ্রেষ্ঠ অ‌ফিসার ইনচার্জ হিসেবে সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন।

[৪] জানা গেছে, শাহাদাত হোসেন গত বছরের ২১ জুলাই রাজবাড়ী জেলার পাংশা মডেল থানায় যোগদান করেছিলেন। পরে চলতি বছরের ১৬ জুন তাকে রাজবাড়ী সদর থানায় বদলি করা হয়। সদর থানায় ৩ মাস হলো তিনি যোগদান করেছেন। এরই মাঝে জুলাই, আগষ্ট এবং সেপ্টেম্বর টানা তিন মাস তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কার পেয়েছেন এবং তার সময়ে থানায় আসা ওয়ারেণ্ট নিস্পত্তির হারও অধিক বৃদ্ধি পেয়েছে।

[৫] জেলা পুলিশের মাসিক কল্যাণ সভাই আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা সহ জেলা সকল জেলার ৫‌টি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা মা‌সিক সভায় উপ‌স্থিত ছি‌লেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়