শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে দলে ফিরিয়ে জয়ের মুখ দেখলো কলকাতা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় অংশের পুরোটা সময়ই সুযোগ পাননি একাদশে। আন্দ্রে রাসেলের ইনজুরিও দিতে পারেনি সেই সুযোগ। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব আল হাসানকে একাদশে রাখে কলকাতা নাইট রাইডার্স।

সুযোগ পেয়ে নিজের জাত চেনালেন বাংলাদেশি তারকা। বল হাতে সুযোগ পেয়ে করলেন দুর্দান্ত পারফরম্যান্স। তাতে জয়ে ফিরেছে তার দলও। হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে যাওয়ার পথে টিকে আছে কলকাতা।

রোববার টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার ঋদ্ধিমান সাহা সাজঘরে ফিরলে চাপে পড়ে তারা। ওই চাপ আর পুরো ম্যাচে সামলে উঠতে পারেনি হায়দরাবাদ। অবশ্য দারুণভাবে চেষ্টা করে যাচ্ছিলেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।

কিন্তু সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রো স্টাম্পে আঘাত হানলে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় উইলিয়ামসনকে। এর আগে ৪ চারে ২১ বলে ২৬ রান করেন তিনি। পরে সাকিব ফিরিয়েছেন অভিষেক শর্মাকে।

ডাউন দ্য উইকেটে এসে বাংলাদেশি অলরাউন্ডারের বল বাউন্ডারি ছাড়া করছিলেন তিনি। কিন্তু সাকিব তাকে ফাঁকি দিয়ে বল পাঠান দিনেশ কার্তিকের গ্লাভসে। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে হায়দরাবাদ।

তাদের জবাব দিতে শুভমন গিলের ফিফটিতে সহজ জয় পায় কলকাতা। ৫১ বলে ৫৭ রান করে আউট হন তিনি। তবে ২ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় কলকাতা। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়