শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাজিল পরীক্ষার রুটিন প্রকাশ

ডেস্ক নিউজ: আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে বি এ ফাজিল স্নাতক (সম্মান) পরীক্ষা। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের মানোন্নয়ন পরীক্ষা নেওয়া হবে। রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। পরীক্ষার রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে দিয়ে উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের ৪ বছর মেয়াদী স্নাতক সম্পন্ন করবেন। বাংলা নিউজ২৪.কম

খোঁজ নিয়ে জানা যায়, ৪ বছর মেয়াদী এ কোর্স সম্পন্ন করতে ২০১২-১৩ (মানোন্নয়ন) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সময় লেগেছে ৯ বছর। অপরদিকে, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লাগছে যথাক্রমে ৮ ও ৭ বছর।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তররের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৭, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের (মানোন্নয়ন) ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ (মান উন্নত) পরীক্ষা-২০১৬ উপরিউক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়