শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটসাল বিশ্বকাপের ফাইনালে রাতে আর্জেন্টিনা ও পর্তুগাল মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] লিথুনিয়ায় বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে ম্যাচটি। একই দিন কাজাখাস্তানের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নামবে টুর্নামেন্টের সবথেকে সফল দল (পাঁচবারের চ্যাম্পিয়ন) ব্রাজিল।

[৩] পাঁচ বছর আগে রাশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফুটসাল বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। টুর্নামেন্টের নবম আসরে এসে সেই শিরোপা ধরে রাখার সুযোগ আকাশি-নীলদের সামনে। ফাইনালের আগে দলটির আত্মবিশ্বাসের কারণ হতে পারে সেমিফাইনালের জয়। সেই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

[৪] ফাইনালে আর্জেন্টিনার জমাট রক্ষণের সামনে বেশ কঠিন পরীক্ষায় পড়তে পারে পর্তুগাল। গোটা আসরে মাতর ৬ গোল হজম করেছে আর্জেন্টিনা। দলটির অন্যতম শক্তি তাদের গোলরক্ষক নিকো সারামান্তো। সবশেষ বিশ্বকাপ জয়ের আসরে তার হাতেই উঠেছিল গোল্ডেন গ্লোভাস  পুরষ্কার। - গোল ডটকম/নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়