শিরোনাম
◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়

মো. ইউসুফ মিয়: [২] রাজবাড়ীর পদ্মানদীতে ২৫ কেজি ওজনের একটি বিশাল বাগাইড় মাছ ধরা পড়েছে। ৩ অ‌ক্টোবর র‌বিবার সকাল ৮ টার দিকে নদীর মানিকগঞ্জের বাল্লা এলাকা হতে জেলে রঞ্জিত হালদার জা‌লে মাছটি ধরা প‌রে‌ছে।

[৩] জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহানের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে সম্রাট জেলে নৌকায় গিয়ে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার, ৫শত টাকায় ক্রয় ক‌রে নি‌য়ে আ‌সেন।

[৪] জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো তারা শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। রাত শেষে রবিবার সকাল ৮ টার দিকে বাগাইড় মাছটি ধরা পড়ে। কিন্ত মাছ‌টি আশা করেছি ভালো দামে বি‌ক্রি কর‌তে পার‌বো। এতে ক‌রে আমা‌দের ম‌তো জে‌লেরা খুব খুশি।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি ১১'শ টাকা কেজি দরে কিনে এনেছি। কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে পরিচিত জনদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়